ইংরেজি গ্রামার শেখার মাধ্যমে ইংরেজি বলতে ও লিখতে পারার পদ্ধতি আমাদের দেশে এখনো ডেভেলপ্ড হয়নি। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, ছোট্ট বন্ধুরা। আমি ঠিক সেভাবেই সাজিয়েছি, ঠিক যেভাবে সাজালে একই সাথে ইংরেজি গ্রামার শিখে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ জব এক্সামে সবোর্চ্চ সাফল্য অর্জন করার পাশাপাশি সম্যকভাবে ইংরেজি ভাষাটাকে শেখা যায়।
তো আমাদের প্রধান লক্ষ্য ‘Grammar Learning' এর দিকে আসি। কার্যকরভাবে শেখার জন্য পরিকল্পিত ও স্ট্রাকচার্ড পদ্ধতি দরকার, যা Basic Concepts থেকে শুরু করে ক্রমাগত Advanced Concepts এর দিকে নিয়ে যায়। যৌক্তিক ধারাবাহিকতা বজায় রাখা গুরুত্বপূর্ণ, যাতে তোমরা ব্যাকরণের গঠন, ব্যবহার ও প্রয়োগ পরিষ্কারভাবে বুঝতে পারো। নিচে একটি বিস্তৃত এবং বিশ্লেষণধর্মী Outline দেওয়া হলো, যা Mordern English Learning System অনুযায়ী ইংরেজি ব্যাকরণের গুরুত্বপূর্ণ সব বিষয় কভার করবে।
তাই ৫ টি Phase এ মোট ১১ টি টপিকস রেখে ইংরেজি গ্রামারের সকল টপিক আনার চেষ্টা করেছি, যা নিম্নোক্ত স্ট্রাকচার্ড ওয়েতে মন খুশি রেখে একটু সিরিয়াস হয়ে নিয়মিত ১১ সপ্তাহ পড়লে তোমরা কেন একজন প্রচুর খারাপ লেভেলের শিক্ষার্থীও নিশ্চয়ই পারবে।
জটিল বিষয় গুলো শেখার আগে তোমাদের Basic Components সম্পর্কে ধারণা নেওয়া জরুরি।
Understanding how words function in a sentence is crucial.
🔹 Learning Approach: তোমাদেরকে examples, activities, এবং real-life applications সম্পর্কে নির্দিষ্ট কিছু Task দিবো, যা তোমরা খুব সহজেই পারবা।
🔹 Common Errors to Address: কিছু কিছু Misuse of adjectives এবং adverbs কে চিহ্নিত করতে বলবো- দেখবে এগুলোও ইজি। (e.g., "He runs quick" vs. "He runs quickly"), incorrect pronoun-antecedent agreement.